রোজদিন ডেস্ক :
সই জাল কান্ডে এবার প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি গেছেন সিআইডি-র এক প্রতিনিধি দল। সূত্রের খবর, আজ আরও তিন তৃণমূল বিধায়ক অরূপ রায়,বাহারুল ইসলাম ও শুভাশিস দাসের হাতের লেখার নমুনা ও সংগ্রহ করা হয়েছে। আজ আদালতে তা নেওয়া হয়।
উল্লেখ্য, বিধানসভায় বিরোধী নেতা হিসাবে বর্ষীয়ান বিধায়ক শোভন দেব চ্যাটার্জির পক্ষে ৭০ জন বিধায়ক সই করার দাবি নিয়ে অধ্যক্ষ কে চিঠি দেয় তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে দলেরই দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা নালিশ জানান।
গতকালই ঋতব্রত ব্যানার্জি কে বিরোধী নেতা মেনে ৫৮ জন বিধায়কের সই সম্বলিত চিঠি অধ্যক্ষকে পেশ করা হয়েছে। অন্যদিকে আগের চিঠির সই নিয়ে সিআইডি তদন্ত ও চলছে। আজ তাঁরা ফিরহাদ হাকিমের বাড়ি গেছেন।
এই ঘটনায় দলের সাংসদ অভিষেক ব্যানার্জি কে গত সোমবার তলব করে সি আই ডি। অসুস্থ তার দোহাই দিয়ে তিনি যাননি। পরন্তু সিআইডির তলব খারিজের আর্জিতে উচ্চ আদালতে গেছেন। আগামীকাল এই মামলার শুনানি আছে।
সিআইডি অভিষেক ব্যানার্জি কে সই কান্ডে ৮ জুন ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে ১৫ জুন তলব করেছে।
তিনি এই সব ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে চর্চা চলেছে।

Be the first to comment