প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বিধায়ক করার প্রস্তাব হুমায়ুন কবীরের

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইলে তাঁকে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে প্রার্থী করতে রাজী আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। এই কেন্দ্রে তিনি নিজেই জয়ী হয়েছিলেন। পরে ইস্তফা দেন। ওই কেন্দ্রের উপ নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে প্রার্থী হতে পারেন বলে জানান। ওই কেন্দ্রে তাঁর সমর্থন করা প্রার্থীর জয় নিশ্চিত বলে ইঙ্গিত দেন।
তবে তিনি নিজে থেকে তৃণমূল নেত্রীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেবেন না, তাঁর একদা নেত্রী র পক্ষে প্রস্তাব এলে তা মানবেন বলে বৃহস্পতিবার জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*