রোজদিন ডেস্ক :
স্কুল শিক্ষক, শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করা চলবে না। এই মর্মে রাজ্যের স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করল। সব সরকারি, সরকার পোষিত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশ বাধ্যতামূলক হচ্ছে বলে জানা যায়।
এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, শুধু প্রাইভেট টিউশন বন্ধ করলেই হবে না, সরকারকে সব শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও করতে হবে। বিশেষত আধুনিক ও বাস্তবসম্মত পাঠ্যক্রম তৈরি করা প্রয়োজন। স্কুলে পড়াশোনার পরিবেশ, পড়ুয়াদের শিক্ষাদানের উপযুক্ত শিক্ষক, নিষ্ঠার সঙ্গে তাদের পড়ানো ইত্যাদি ব্যবস্থা ও করা জরুরি বলে শিক্ষক সংগঠনগুলি মনে করেন। শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান বহির্ভূত বিভিন্ন কাজে যেভাবে ব্যবহার করা হয়, এতেও তাঁরা অখুশি।
কিংকর অধিকারী আগেও এই নিয়ে সরব হয়েছেন।
স্কুলে পড়ুয়াদের শিক্ষাদানের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হলে তাদের আর আলাদা করে টিউশন নেওয়ার প্রয়োজন হয় না বলে তিনি মনে করেন।

Be the first to comment