শওকত মোল্লাকে পলাতক ঘোষণা এনআইএ-র,সর্বত্র কড়া সতর্কতা জারি

Spread the love

রোজদিন ডেস্ক :
তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে “পলাতক” ঘোষণা করল এনআইএ৷ গতকাল দিনভর তাঁর বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ও প্রাক্তন বিধায়কের খোঁজ মেলেনি। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাইনুর মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। ইতিমধ্যে শওকত মোল্লা যাতে পালাতে না পারেন, এর জন্য রাজ্যের সীমান্ত এলাকা সহ সর্বত্র কড়া সতর্কতা জারি করা হয়েছে। গতকাল তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তের ঘন্টা তল্লাশি করেন এনআইএ আধিকারিকরা।
নির্বাচনের আগে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়া নিয়ে তদন্ত করছে এনআইএ। কয়েকজন গ্রেফতার হয়েছেন। ধৃতদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে আসার প্রেক্ষিতে গতকাল তাঁর খোঁজে গেছিল এনআইএ। কিন্তু তাঁকে পাওয়া যায় নি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শওকত মোল্লার হাত ধরে তা তাঁর একটি হাত বলে জানিয়েছিলেন। যা নিয়ে বিজেপি নেতারা তীব্র সমালোচনায় মুখর হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*