তিনদিনের মধ্যে চাই নতুন মেয়র, না হলে পুর বোর্ড ভেঙে দেওয়া হবে, কলকাতা পুরসভাকে হুঁশিয়ারি নবান্নের

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পরসভার বোর্ড কি তবে ভাঙতেই চলেছে। পুর দফতরের তরফে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে সেই সম্ভাবনাই বেশি। পুরসভার মেয়র পদ থেকে শুক্রবার বিকেলেই ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পুরসভার ক্ষমতাসীন মেয়র পদে বিকল্প কাউকে বসাতে পারে, এমনই ইঙ্গিত গত কয়েক ঘন্টায় মেলেনি। এই অবস্থায় বোর্ডের ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, মেয়র পদে নতুন কেউ আসছেন কিনা তা জানাতে পুরসভাকে ৩ দিনের সময় দিয়েছে পুর দফতর। সেই সময়সীমা পেরিয়ে গেলে এবং মেয়রের নাম না পাওয়া গেলে কলকাতা পুর বোর্ড ভেঙে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিল রাজ্যের পুর দফতর। সূত্রের খবর, নবান্ন মনে করছে, চলতি পরিস্থিতিতে কলকাতা পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে পুরসভাকে আবার সচল করতে এবং সংবিধান ও আইন অনুযায়ী তার দায়িত্ব ও কর্তব্যগুলি সাধারণ মানুষের স্বার্থে সুনিশ্চিত করতে আইনের ধারা প্রয়োগ করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে তার আগে পুরসভাকে নিয়ম মেনে তিনদিনের সময় দিয়েছে তারা। এর মধ্যে পুরসভা মেয়র হিসেবে বিকল্প কোনও নাম না জানাতে পারলে বোর্ড ভেঙে দেওয়ার পথেই হাটবে পুর ও নগরোন্নয়ন দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*