রোজদিন ডেস্ক :
সিপিএমের প্রাক্তন মন্ত্রী, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আজ আচমকা পড়ে গিয়ে মাথায় চোট পান। দলীয় সূত্রে প্রকাশ, আজ সন্ধ্যায় শিলিগুড়িতে নিজের বাসভবনে চেয়ারে বসে লেখালেখি করার সময় আচমকা পড়ে যান তিনি। তাঁর চিৎকার শুনে পরিবারের অন্যরা ছুটে যান। খবর পেয়ে দলের নেতা কর্মীরা এসে দ্রুত তাঁকে নার্সিংহোমে নিয়ে যান৷
তাঁর মাথা ফেটে গেছে। প্রাথমিকভাবে তাঁর মাথায় সেলাই করা হয়। এরপর তাঁকে আর একটি নামী নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর সিটি স্ক্যান হচ্ছে বলে জানা যায়৷
দলের নেতা জীবেশ সরকার, সমন পাঠক, দিলীপ সিং, শরদিন্দু চক্রবর্তী প্রমুখ সেখানে আছেন।
এলাকার প্রবীণ জনপ্রিয় নেতা অশোক ভট্টাচার্যর অসুস্থতার খবরে দলীয় মহলে উদ্বেগ ছড়িয়েছে। কলকাতায় দলের সদর দফতর ও এই নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত।
উল্লেখ্য, নিঃসন্তান অশোক ভট্টাচার্যর কয়েক বছর আগে স্ত্রী বিয়োগ হয়েছে। দলের কাজ ছাড়াও তিনি প্রচুর লেখালেখিও করেন। তাঁর অসুস্থ তার খবরে স্থানীয় মানুষজনও উদ্বিগ্ন।

Be the first to comment