দশে দশ

Spread the love
  1.  সোমবার নর্থব্লকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আর্থিক বৃদ্ধি, কর্মসংস্থান, ঋণ প্রাপ্তি এবং একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তাঁদের আলোচনা হয় বলে জানা গিয়েছে।
  2. গ্রামের মানুষ যাতে সহজে ব্যাঙ্কিং পরিষেবা ও ঋণ পান তার জন্য পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কাজকর্মও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নির্মলা।
  3. এ দিনই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও বৈঠক করেন তিনি।
  4. প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বিপুল টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে।
  5. পুজো বা অন্য উৎসবে ছুটি হয়তো এখনও মিলবে না, তবে টানা ডিউটি করার জন্য এ বার থেকে অতিরিক্ত ১০ দিনের ছুটি পাবেন পুলিশকর্মী ও হোমগার্ডরা।
  6.  ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লক (বেলপাহাড়ি) সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘর খুলতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক কন্ডোমের প্যাকেট! সন্দেহ হতেই খোলা হয় আলমারির লকার, আর সেখানেও মিলল কন্ডোমের প্যাকেট!
  7.  তৃতীয় নোটিস দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। মঙ্গলবারই বিকেল ৫টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে।
  8. উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে দুই তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত অটোচালকের এনকাউন্টার। হাসিব নামের ওই অটোচালককে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাঁদের দাবি, সে সময়ে পালাতে যায় অভিযুক্ত। তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। এনকাউন্টারে অভিযুক্তের পায়ে গুলি লাগে। তার কাছ থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে।
  9. আমেরিকায় H1B ভিসার জন্য এবার থেকে আর অতিরিক্ত ফি দিতে হবে না। ভিসায় ১ লক্ষ ডলারের ফি বাতিল করে দিল বস্টনের জেলা আদালত। এই বাড়তি ফি বেআইনিভাবে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে আদালত।
  10. সোমবার সকালে দুবাইয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭ জন ভারতীয়। ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাই পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*