এবার কলকাতার স্বামী-সহ মহিলা কাউন্সিলর, ব্যারাকপুরের কাউন্সিলর গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : 
এবার কলকাতা পুরসভার মহিলা কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য-কে স্বামী-সহ গ্রেফতার করল ওয়াটগঞ্জ থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁদের ধরা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও আছে।
আজ একই অভিযোগে ব্যারাকপুরের কাউন্সিলর নৌসাদ আলমকেও গ্রেফতার করেছে টিটাগড় পুলিশ। তাঁর বিরুদ্ধে স্থানীয় মানুষ মুখ খুলতেই কাশ্মীর চলে যান তিনি। আজ সকালে তিনি ফেরা মাত্র হাওড়া স্টেশনে তাঁকে গ্রেফতার করা হয়।
রাজ্যে পালাবদলের পর কলকাতা সহ রাজ্যে একের পর এক জন প্রতিনিধি গ্রেফতার হয়েছেন। এই তালিকা আরও দীর্ঘ হবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*