রোজদিন ডেস্ক : বিধায়কদের সই জাল কাণ্ডে পরপর তিনবার তাঁকে তলব করে সিআইডি। কিন্তু একবারও হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার দিল্লিতে রয়েছেন জানিয়ে সিআইডির কাছে সময় চান তিনি। আপাতত তিনি দিল্লিতে। আজই তাঁর ফেরার কথা। এর মধ্যেই গতকাল মঙ্গলবার কালীঘাটের বাড়িতে যায় সিআইডির একটি দল। তারপর তৃণমূল শিবিরে আতঙ্ক আরও বেড়েছে। এবার অভিষেকের গতিবিধি জানতে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করল সিআইডি, এমনই সূত্রের খবর। ফলে সবমিলিয়ে অভিষেকের গ্রেফতারির আরও বাড়ল। জল্পনা ছড়িয়েছে কলকাতা ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তিনি। তবে সই জাল-কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক। আজ, বুধবার সেই মামলার শুনানি হতে পারে।। ফলে আজ এয়ারপোর্টের পাশাপাশি নজর থাকবে হাইকোর্টের দিকেও। তার বিপদ আরও বাড়িয়ে ডায়মন্ড হারবার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ২০১৮ সালের একটি ঘটনার জেরে এই এফআইআর বলেই জানা গিয়েছে। এখন দেখার ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়।

Be the first to comment