প্রধানমন্ত্রীর কল্যাণে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের বারো বছর পূর্তি উপলক্ষে দেশ ব্যাপী তাঁর দল ও অনুগামী মহলে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় নিউ টাউনের রাম মন্দিরে পুজো দেন। সেখানে মহা সমারোহে পুজো, জয় শ্রীরাম ধ্বনি, শাঁখ, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। মুখ্যমন্ত্রী কে ঘিরে ও কর্মী সমর্থক দের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
উল্লেখ্য, মোদিজির কার্যকাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু কে ছাপিয়ে গেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পুজোপাঠ অনুষ্ঠানে লকেট চ্যাটার্জি, তরুণ জ্যোতি তেওয়ারি সহ বহু নেতা, অনুগামীরা উপস্থিত ছিলেন। হোম যজ্ঞ সহ পুজো হয়।
মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী র এই ইতিহাস রচনায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দূরদৃষ্টি, সবকা সাথ, সবকা বিকাশ,সব কা প্রয়াস মূল্মন্ত্র, দেশ গঠনের প্রতি নিরলস নিষ্ঠা দেশকে উন্নয়নের নতুন উচ্চতা য় পৌঁছে দিয়েছে বলে জানান।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আরও শক্তিশালী, আত্মনির্ভর,সম্মানিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*