যুবভারতীর মেসি-কাণ্ডে আপাতত গ্রেফতার নয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, নির্দেশ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতীর মেসি-কাণ্ডে আপাতত গ্রেফতার করা যাবে না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। বুধবার শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। এখনই গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের। আগামী ১৭ অগাস্ট পর্যন্ত তাঁর এই রক্ষাকবচ বজায় থাকবে। তবে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চলবে নিজের গতিতে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপ বিশ্বাসকে। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট। ভবিষ্যতে পুলিশ কোনও নোটিস দিলে মামলাকারীকে হাজিরা দিতে হবে। তবে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে মামলাকারীকে নোটিস দিয়ে জানাতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। আদালতের অনুমতি ছাড়া আপাতত তিনি এলাকার বাইরে যেতে পারবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*