- ভারত মন্ডপমে ঝালমুড়ি স্টলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঝালমুড়ি তুলে দিলেন।
- নিউ টাউনের হনুমান মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে পুজো দিলেন তিনি। যজ্ঞেও অংশ নেন তিনি।
- তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। দলের সঙ্গে আগেই দূরত্ব বাড়িয়েছিলেন। আজ, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতা দেবকে।
- বিধায়কদের সই জালকাণ্ডে গতকাল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিআইডি। ওই তল্লাশি নিয়ে এবার সিআইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল।
- জাহাঙ্গির খান-সহ ৪০ জনের বেশি তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
- তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের দলে নবতম সংযোজন মালা রায়, সায়নী ঘোষ।দু’জনেই সই করেছেন বিক্ষুব্ধদের চিঠিতে।
- দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বিশেষ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষের সহযোগী সুজিত কুমার ওরফে বচ্চনকে গ্রেফতার করল পুলিশ।
- পুলিশের জালে ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বিদায়ী মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। ভোট পরবর্তী হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। বিদায়ী মেয়র পারিষদকে গ্রেপ্তার করল নারকেলডাঙা থানার পুলিশ।
- মহিলাদের অসম্মান, কুরুচিকর মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগে প্রাক্তন পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হলো বুধবার। ২০২৪ সালে ৭ নভেম্বর এমনই মন্তব্য করেছিলেন ফিরহাদ বলে অভিযোগ।
- দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। মৃতের নাম দুধকুমার বৈদ্য (৪০)।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ বিজেপি কর্মীর। গতকাল রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রসুলপুর বিএড কলেজের সামনে লরির ধাক্কায় ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়।
- টেকনিশিয়ান স্টুডিয়োতে তদন্তে পুলিশ। স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে চলছে তল্লাশি।
- বাসন্তী কুমড়োখালি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। পুকুর ও মাটি খুঁড়ে ১৮টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে খবর।

Be the first to comment