যাদবপুরে হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন যাদবপুর রেল স্টেশনের হকাররা। বুধবার এই সংক্রান্ত মামলায় আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গত রবিবার গভীর রাতে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে, তার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। এদিন হকারদের আইনজীবী শামীম আহমেদ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতকে বিবেচনা করার আর্জি জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, আপাতত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন। এর আগে হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হকাররা। সেই সবকটি মামলার শুনানি এক সঙ্গে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*