রোজদিন ডেস্ক :
তৃণমূলের রাজ্যসভায় সাংসদ পদে আজ ইস্তফা দিলেন প্রকাশ চিক বরাইক। তিনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে নিয়ে এই সপ্তাহে চার দিনে তিন জন তৃণমূল সাংসদ ইস্তফা দিলেন। গতকাল ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তার আগে সুখেন্দু শেখর রায়। ক্রমেই তালিকা দীর্ঘ হচ্ছে। তবে সাংসদ পদ ছাড়লেও তিনি এখন ও দল ছাড়ার কথা কিছু বলেননি।
প্রকাশ চিক বরাইক জানান, বিধান সভা নির্বাচনে রাজ্যবাসীর জনাদেশ মেনেই তিনি সাংসদ পদে ইস্তফা দিলেন৷ অন্য কোন দলে যাওয়ার জল্পনা উসকে দেন তিনি। এই বিষয়ে প্রশ্নে বলেন, তা সময়ই বলবে।

Be the first to comment