কংগ্রেসের জরুরি বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হল, ওঠেনি তৃণমূলের প্রসঙ্গই, দাবি নেতাদের

Spread the love

রোজদিন ডেস্ক :

গতকাল আচমকাই কংগ্রেসের ডাকা জরুরি বৈঠক নিয়ে বিস্মিত হয়েছিল দেশের রাজনৈতিক মহল।৷ কেন এই বৈঠক, কি নিয়ে এত জরুরি আলোচনা হবে, তা নিয়ে দলের অন্দরে ও চর্চা তুঙ্গে ওঠে। গুঞ্জন ওঠে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জিকে দলে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক।

আজ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে রাজনৈতিক মহলের নজর ছিল। সব চর্চা, জল্পনায় জল ঢেলে আজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেন, এই বৈঠকে তৃণমূল নিয়ে কোন ও আলোচনাই হয়নি। দলের দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল পরিস্কার জানিয়ে দেন, বিভিন্ন প্রচার মাধ্যমে তৃণমূল ও কংগ্রেস কে নিয়ে একটি খবর দেখানো হচ্ছে, তা সম্পূর্ণ ভূয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির বহু দিনের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। কিন্তু প্রচার মাধ্যম যা বলছে (কংগ্রেস / মমতার তৃণমূল সংযুক্তি) তা নিয়ে কোন আলোচনাই হয়নি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*