- নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্ণ। বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী সরকারের আমলে কী কী উন্নতি হয়েছে দেশে, তার খতিয়ান তুলে ধরেন।
- সাংবাদিক সম্মেলনে বিজিবিএস প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমার কাছে তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে। শুধু তদন্ত নয়, মামলা করব। প্রয়োজনে আর্থিক তছরূপের যাঁরা তদন্ত করে, তাঁদের দায়িত্ব দেব।
- শুক্রবার মালদার বিজেপি অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার সভাপতি-সহ অন্য নেতারা তাঁকে স্বাগত জানান।
- ইন্দোরের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রভাত সিংয়ের (২৯)। বৃহস্পতিবার রাতে ইন্দোরের কাছে শিপ্রা থানা এলাকায় দুর্ঘটনা ঘটে।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শুক্রবার বিকেলে যায় সিআইডি। ভোট প্রচারের সময়ে উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত এসেছেন সিআইডির তদন্তকারীরা।
- শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
- নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং ও ডায়েট সরবরাহকারী সংস্থা নিয়োগে নতুন নির্দেশিকা জারি অর্থ দফতরের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে সব প্রশাসনিক দফতরকে। সংশ্লিষ্ট পরিষেবার টেন্ডার GeM (Government e-Marketplace) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার উপর জোর দেওয়া হচ্ছে।
- সাঙ্গুর গ্রামের তৃণমূল নেতা উপেন্দ্র মণ্ডল আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানির টাকা নিয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ জনের থেকে ৫ হাজার ১০ হাজার, আবারও কারও কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ। কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে চড়াও স্থানীয়রা। চাপের মুখে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার নেতার স্ত্রীর।
- পূর্ব বর্ধমানের বড়শুল ২ পঞ্চায়েতের প্রধান দুর্নীতির অভিযোগে বিদ্ধ। শুক্রবার পঞ্চায়েত অফিসেই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের। পুলিশ পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করতে এলে পুলিশের গাড়িতেই হামলা করে উত্তেজিত জনতা।পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়, লাঠি উঁচিয়ে পুলিশ ধাওয়াও করে।
- শুক্রবার সকালে তৃণমূল নেতা নিতাই অধিকারী ও যুধিষ্ঠির ঘোষকে প্রিজ়ন ভ্যানে তোলার সময়ে বিজেপি কর্মী-সহ স্থানীয় কিছু বাসিন্দা ডিম ছোড়েন।
- নাট্য দুনিয়ায় অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার’ পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার এই ভূমিপুত্র কল্লোল ভট্টাচার্য। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন তিনি। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হবে তিন লাখ টাকা, একটি তাম্রপত্র ও একটি শাল।
- অভিষেককে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন সিআইডি-র তদন্তকারীরা। সে কারণেই আগামী ১৪ তারিখ বেলা ১২টার সময় ফের তাঁকে তলব করেছে সিআইডি।
- এ দিন মালদার বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ে জেলার দাপুটে তৃণমূল নেতা এবং মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের দু’বারের প্রার্থী অমল কিস্কু স্কুলে ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ গত ১৪ বছরে একদিনও স্কুলে যাননি। ‘শাগরেদ’–দের নানা সময়ে ‘ডামি’ সাজিয়ে স্কুলে পাঠাতেন! সেই ‘নকল শিক্ষকরা’ তাঁর অ্যাটেনডেন্স দিয়ে দিতেন!
- ধবার গভীর রাতে তোলাবাজি, মারধর, লোকের জমি হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন তৃণমূলের গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি তথা এক সময়ের দাপুটে নেতা সৌমেন দিগার। তাঁর নামে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
- বৃহস্পতিবার দুই বাহিনীর যৌথ অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয় সন্দেশখালির ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার একটি পুকুর থেকে।

Be the first to comment