এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

Spread the love

রোজদিন ডেস্ক : এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করলেন তুষার কান্তি দাস। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছিলেন। ধর্মতলার ধর্ণা মঞ্চে তিনি সবার সামনেই বলেন, তিনি আছেন তাই সবাই ভাল আছেন। যদি তাঁরা না থাকেন, এমন একটা সম্প্রদায় আছে, তারা যদি জোট বাধে, চাইলে এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে, তেরটা বাজিয়ে দিতে পারে, তাই বিজেপিকে ভোট না দেওয়ার
পক্ষে তিনি সওয়াল করেন।
তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছিল, অনেকে ভেবেছিলেন, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।
রাজ্যে পালাবদলের পর তাঁর সেই বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক অভিযোগ করে আজ হেয়ার স্ট্রীট থানায় তুষার কান্তি দাস এফআইআর দায়ের করেন।
কারও নাম না করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য হিন্দু বিরোধী বলে অভিযোগ কারী মনে করেন। যা রীতিমত সাম্প্রদায়িক দোষেও দুষ্ট।।
তুষার কান্তি দাস বলেন, এই অভিযোগ দায়েরের জন্য তিনি বহুবার চেষ্টা করেছেন। তাঁর আশা, নতুন সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে। কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এমন সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, পুলিশ তা নিয়ে তদন্ত করবে।
মমতা ব্যানার্জির বিরুদ্ধে এইএফআই আর নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*