রোজদিন ডেস্ক :
তিনি মুখ্যমন্ত্রী, বিদেশমন্ত্রীকে প্রাক্তন তৃণমূল সাংসদ কে নিয়ে কোন চিঠি দেননি বলে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন৷ আজ সকালে তাঁর লেখা বলে একটি চিঠি ভাইরাল হয়। সেখানে দেখা যায় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান-কে নিশানা করে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন যে তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনে যুক্ত বলে কয়েকটি মিডিয়ায় খবর আছে। এই ছাড়া চিট ফান্ডের টাকা প্রতিবেশি দেশের গণতান্ত্রিক সরকারে অস্থিরতা তৈরির জন্য ব্যবহৃত হয়েছিল বলে তাঁর অভিযোগ। দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযোগ নিয়ে তিনি তদন্ত করার দাবি করেন।
একাধিক প্রচার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর কাকলি ঘোষ দস্তিদার জানান, তিনি এই ধরনের কোন চিঠি মুখ্যমন্ত্রী কে দেননি।

Be the first to comment