বরাদ্দর অভাব! পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী!

Spread the love

রোজদিন ডেস্ক: পর্যাপ্ত বরাদ্দর অর্থ না মেলায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পদত্যাগ করলেন। যা নিয়ে রীতিমত অস্বস্তি তে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তাঁর দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী র তীব্র সমালোচনা করে প্রতিরক্ষা মন্ত্রী ইস্তফা দেন। ব্রিটেনে সামাজিক খাতের বাজেট সামাল দিয়ে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের অর্ন্তবিরোধ ক্রমেই বাড়ছিল। দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলে নিশানা করেন জন হিলি।
দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন ড্যান জারভিস।
এরপর ই প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস ও ইস্তফা দিয়েছেন।। প্রায় এক সঙ্গে প্রতিরক্ষা দফতরের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করায় স্টার্মারের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। গত মাসে দেশের স্বাস্থ্য মন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও পদত্যাগ করেছেন।
এক সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করা ব্রিটিশ সাম্রাজ্য এখন ক্ষয়িষ্ণু। দেশে আর্থিক সমস্যা চরমে, ঋণের ভারে জর্জরিত সরকার বহিঃশক্তির মোকাবিলায় প্রয়োজনীয় বাড়তি তহবিল যোগাতে হিমসিম খাচ্ছে বলে প্রকাশ।
গত মাসে স্থানীয় নির্বাচনে ও বড় মাপের পরাজয় হয় ক্ষমতা সীন লেবার দলের। প্রধানমন্ত্রী কে সরানো নিয়ে জল্পনা ও তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*