রোজদিন ডেস্ক : গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পুরসভার ফাইল এবং বেশ কিছু নথি গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলেন তিনি। এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, নিজের বাড়িতে তিনি ফাইলগুলি পোড়াচ্ছিলেন। আচমকা তাঁর বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই হইচই জুড়ে দেন। বাড়ি ঘেরাও করেন। খবর যায় অশোকনগর থানায়। পুলিশ আসলেও প্রথমে দরজা খোলেননি তিনি। শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর দরজা ভেঙে ঢুকে পুলিশ দেখে বাড়ির বাগানে আগুন জ্বলছে। আগুনে বেশ কিছু ফাইল, নথিপত্রও জ্বলছে। সেখান থেকে আধপোড়া কিছু নথি উদ্ধার করা হয়। তারপরই চেয়ারম্যানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মাঝরাতে গ্রেফতার করা হয় তাঁকে। আজ শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হবে।

Be the first to comment