- ভোরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযান। মেন গেটের তালা ভেঙে ঢুকল শালবনী থানার পুলিশ।
- প্রতারণায় অভিযুক্ত অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি, জানাল পুলিশ।
- কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি। পুরো বাড়ি তল্লাশি হয়েছে, জানালেন অভিষেক।
- তল্লাশি অভিযানের খবর পেয়ে অভিষেকের বাড়িতে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় সকাল থেকে ইডির হানা। তল্লাশিতে উদ্ধার হয়েছে পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি ও টাকা, দাবি ইডির।
- গোপনে বাড়ির বাগানে সরকারি নথি পোড়ানোর চেষ্টা, এই অভিযোগে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গ্রেফতার করল পুলিশ।
- মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ৪৮ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ।
- শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
- অসমের জোড়হাটে শনিবার সকালে বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। বিমানবাহিনীর রাওরিয়া ঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
- অবশেষে থামছে যুদ্ধ, শান্তি চুক্তির পথে আরও একধাপ এগলো আমেরিকা ও ইরান।
- বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে বাড়ির আপত্তি, বিয়ের আগের দিন উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ।
- দু’এক দিনের মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা, স্বস্তি দিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের।

Be the first to comment