রোজদিন ডেস্ক :
এক মাসও হয়নি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে মানুষের ঢল নেমেছে।
আজ ও বহু মানুষ সল্টলেকে বিজেপি কার্যালয়ে আসেন। এক মহিলা, নাম করুণা, তাঁর অসুস্থ কন্যার চিকিৎসা সহায়তার আর্জি জানান মুখ্যমন্ত্রীকে। কাজের নিশ্চয়তার আর্জি নিয়ে এসেছেন তনিমা চ্যাটার্জি। তিনি সরকারের বাৎসল্য মিশনের প্রোগ্রাম আধিকারিক। জানান, কঠিন পরিবেশে থাকা পরিবারের শিশুদের তাঁরা দেখাশোনা করেন, রাজ্যে তাঁদের ৮৭৬ জন কর্মী আছেন, তাঁদের কাজের নিশ্চয়তার অভাব আছে৷ এই পরিষেবার জন্য তাঁরা কনসলিটেড টাকা পান৷ আগের সরকার তাঁদের জন্য কিছু করেনি বলে অভিযোগ করেন তাঁরা।
আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অনেকে পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে ও নানা অভিযোগ জানান। আগের সরকারের আমলে খুন সহ নানা অপরাধের অভিযোগ চাপা দেওয়ার চেষ্টা হোত বলে তাঁদের অভিযোগ। বর্তমান সরকার এর সুরাহা করবেন বলে তাঁদের আশা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের সবার কথা মন দিয়ে শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Be the first to comment