পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ সকালে জোরহাটে এয়ারবেসে বায়ুসেনার এএন-৩২ ট্রান্সপোর্ট বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত ও অগ্নিবীরবায়ু ডেনিস আলম।
  2. রেশনের গম অন্যত্র পাচারের খবর পেয়ে শুক্রবার মধ্যমগ্রামের একটি গোডাউনে অভিযান চালালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। দু’টি গাড়ি বোঝাই রেশনের পণ্য অন্যত্র সরিয়ে ফেলা হলেও সাতটি ট্রাক পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে আটকানো হয়। খাদ্যমন্ত্রীর দাবি, ৯৬ মেট্রিক টন গম অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল।
  3. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিষ্ণুপুর থানায় এফআইআর-এর আবেদন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। আমফানের ত্রাণ তহবিল বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।
  4. এক মাসও হয়নি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র জনতার দরবারে মানুষের ঢল নেমেছে।আজও বহু মানুষ সল্টলেকে বিজেপি কার্যালয়ে আসেন।
  5. স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নাম কুরুচিকর মন্তব্য করায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো শ্রীরামপুর থানায়। ২০২১ সালে ভোট পরবর্তী ও ভোটের সময়ে অশান্তি ছড়ানো ও দাঙ্গা পরিস্থিতি তৈরি করার অভিযোগে শ্রীরামপুর থানায় অভিযোগও দায়ের হলো ।
  6. শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের ডাকে তাঁর সঙ্গে দেখা করতে এলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মৃত্যুর ঘটনার তদন্ত নেমে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। এখনও অনেকেই অধরা রয়েছে বলে দাবি তামান্নার মায়ের।
  7. মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে হাজিরার জন্য তৃতীয় নোটিস পাঠাল পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ।
  8. রাতের অন্ধকারে আলো নিভিয়ে নিজের বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে এ বার পুলিশের হাতে গ্রেফতার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার।
  9. দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  10. সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমান।
  11. ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার গ্রেপ্তার হলেন উলুবেড়িয়া পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার নির্মল যাদব।
  12. হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ভবানীপুর থানার অদূরে যুবকের ক্ষতবিক্ষত দেহ। যুবকের নাম জানা যায়নি।
  13. মেটেলি ব্লকের আইভিল মোড়ের কাছে দিনভর আটকে দুই দাঁতাল হাতি। ভোরে এক জঙ্গল ছেড়ে অন্য একটি জঙ্গলে ফিরতে গিয়ে আটকে পরে ওই দুই হাতি। সন্ধ্যার পর হাতি দুই টিকে পাকা রাস্তা ও মূর্তি নদী পার করিয়ে চাপরামারি জঙ্গলের দিকে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করবে বন দপ্তর।
  14. আম বাগান থেকে উদ্ধার এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। মৃতের নাম হরিবোল মণ্ডল (৬৫)। শনিবার পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকার ঘটনা।
  15. ওমানের উপকূলে ফের ভারতীয় নাবিক থাকা তেল ও রাসায়নিক বহনকারী জাহাজে মিসাইল হামলা। সূত্রের খবর, শুক্রবার মাঝরাতে হামলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*