রোজদিন ডেস্ক :
ফের জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। আজ তাঁকে নিয়ে পুলিশ ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর দফতরে তল্লাশি করতে যায়। আজ দুপুরে সেখান থেকে বেরোনো মাত্র তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়েন বাইরে জড়ো হওয়া বেশ কয়েকজন মানুষ। তিনি দ্রুত গিয়ে পুলিশের গাড়িতে উঠে যান।
বিধাননগরের দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গত সপ্তাহে পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে এলাকার এক ব্যবসায়ী জোর করে টাকা তোলার অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে চোর চোর ধ্বনি দেয়। এলোপাথাড়ি ডিম ছোঁড়েন। আজ ও সেই একই ছবি দেখা গেল।
প্রসঙ্গত কলকাতা সহ জেলায়, যেখানেই তৃণমূল নেতা, জনপ্রতিনিধিরা পুলিশের জালে পড়ছেন, তাঁদের লক্ষ্য করে ডিম ছুঁড়ছেন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন।
সমাজ মাধ্যমে ডিম থেরাপি শব্দবন্ধ চালু হয়ে সবার মুখে মুখে ফিরছে। জনপ্রিয় হয়ে উঠেছে। এতে মুস্কিলে পড়েছেন আক্রান্ত রা সহ পুলিশ কর্মীরাও। কাঁচা ডিম তাঁদের পোশাকে, গায়েও পড়ছে। তা নিয়েই আদালতে যেতে হচ্ছে তাঁদের।

Be the first to comment