রোজদিন ডেস্ক : তামিলনাড়ু র তিরুভাল্লুরে তিন বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের পর ঝোপের মধ্যে ফেলে যাওয়ার ভয়ংকর ঘটনা নিয়ে তোলপাড় উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই ছোট্ট মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মর্মান্তিক, ভয়াবহ ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। পুলিশ অভিযুক্ত সন্দেহে বিহারের এক পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে। নির্যাতিত শিশুর পরিবারও বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে প্রকাশ ছোট্ট মেয়েটিকে বিস্কুটের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়, যৌন নির্যাতনের পর গুরুতর জখম অবস্থায় তাকে ঝোপে ফেলে দুষ্কৃতি চলে যায়৷ স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ সন্দেহের বশে তাঁরা আরও কয়েকজনকেও আক্রমণ করেন। তবে এটি গণধর্ষণের ঘটনা নয় বলে পুলিশ মনে করে। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে।

Be the first to comment