আরো ১২

Spread the love
  1. মুখ্যমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার প্রথম পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সকালে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে উড়ে গেলেন তিনি।
  2. পাহাড় সফরে রয়েছে একাধিক প্রশাসনিক কর্মসূচি। কার্শিয়াংয়ে পরিদর্শন করবেন জনকল্যাণ শিবির।
  3. আজ মঙ্গলবার অষ্টাদশ বিধানসভায় সর্বদলীয় বৈঠক। বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা সব দলের বিধায়কদের।
  4. দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত বৈঠক। আসন্ন বিধানসভা অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কবে বাজেট হবে, সবই থাকবে আলোচনায়।
  5. ডায়মন্ড হারবার থানায় আটক তৃণমূলের শিক্ষা সেলের নেতা অভিষেক-ঘনিষ্ঠ মইদুল ইসলাম।
  6. হুমকি থেকে তোলাবাজি, একাধিক অভিযোগ রয়েছে মইদুলের বিরুদ্ধে।
  7. আজ মঙ্গলবার সিআইডি দফতরে ফের হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডিজে বাজবে মন্তব্য নিয়ে অভিষেকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় আজ অভিষেককে তলব করা হয় ভবানী ভবনে।
  8. এর আগে সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দঔতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১১ ঘন্টা তাকে জেরা করেন ইডি আধিকারিকরা।
  9. আমেরিকায় বোমারু বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু আট জনের।
  10. সোমবার রাতে জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে বেআইনি দখলদারমুক্ত হল হাবরা স্টেশন।
  11. রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে যোগ দিবস, সাতদিন যান চলাচল নিয়ন্ত্রন হবে রেড রোডে।
  12. গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, টানা বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*