সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁকে পুলিশ খুঁজছে, কিন্তু পাচ্ছে না৷ এবার সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল রাজ্যের সিআইডি। গতকালই পশ্চিম মেদিনীপুর পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আর্জি জানায়৷আজ আদালত তা মঞ্জুর করেছে। আজ সিআইডি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল। এর ফলে তাঁর আকাশ বা জলপথ দিয়ে যাওয়া সম্ভব হবে না বলে অভিজ্ঞ মহল মনে করেন।
গত শনিবার কাকভোরে সুমিত রায়ের খোঁজে শালবনি থানার পুলিশ কালিঘাটে অভিষেক ব্যানার্জির বাড়ি অভিযান করে৷ দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর তাঁর বাড়িতে প্রবেশ করেও সুমিত রায়ের খোঁজ মেলেনি। পুলিশ হন্যে হয়ে তাঁকে খুঁজছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*