রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার পদস্থ আধিকারিকদের মন্ত্রীদের প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করল। এই মর্মে আজ নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁরা সবাই ডবলিউবিসিএস (এক্সিকিউটিভ), অনেকে বিভিন্ন জেলায় আছেন। তাঁদের মধ্যে ডিএম, এডিএম, এসডিও, বিডিও ইত্যাদি পদাধিকারী ও আছেন৷ এই ছাড়া অনেক যুগ্ম সচিব, উপ সচিব ইত্যাদি পদে আছেন।
৩৬ জন মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি আজ নিয়োগ করা হোল।
তবে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী, পুরমন্ত্রী প্রমুখদের প্রাইভেট সেক্রেটারিদের নাম এই তালিকায় নেই। স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, শারদ্বত মুখার্জি, তাপস রায় সহ মন্ত্রীদের প্রাইভেট সেক্রেটারি এই তালিকায় আছেন।
উত্তরবঙ্গের মন্ত্রী দীপক বর্মণের প্রাইভেট সেক্রেটারির নামও দীপক রায়। মহিলা মন্ত্রীদের বেশির ভাগের প্রাইভেট সেক্রেটারি হয়েছেন মহিলা আধিকারিকরা।

Be the first to comment