রোজদিন ডেস্ক: যুবভারতীতে মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও তিনি তারপরও তদন্তে সহযোগিতা করেননি, এড়িয়েছেন হাজিরা। এই পরিস্থিতিতে এবার তার রক্ষাকবচ বাতিল করা হোক। এই দাবি জানিয়ে রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে তা খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আদালতের উল্লেখ পর্বে অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শতদ্রু দত্তের আইনজীবী। তার প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। এর ফলে আর চাপ বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর।

Be the first to comment