প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা অভিযান’

ময়দানে নামছেন খোদ মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে শহরকে আরও পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের অংশ হিসেবে আগামীকাল বুধবার থেকে টানা তিনদিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তাঁর কর্মসূচিগুলি মোটামুটি এইরকম—-
বুধবার সকাল ৮টায় বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একই কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে ভবানীপুরে একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আর শুক্রবার ১৯ জুন সকাল সাড়ে ৬টায় কলকাতা পুর ভবন থেকে ‘স্বচ্ছতা ম্যারাথন’-এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযানের ভাবনা রাজ্য সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*