জাহাঙ্গির কে ছাড়ানোর চেষ্টা? উত্তেজনা ফলতায়

Spread the love

রোজদিন ডেস্ক: একদা ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গির খানকে পুলিশের হেফাজত থেকে ছাড়ানোর চেষ্টা নিয়ে মঙ্গলবার তুলকালাম বাধে। অভিযোগ জাহাঙ্গিরের স্ত্রী এলাকার বেশ কয়েকজন কে নিয়ে এই প্রয়াস নেন৷ পুলিশ সম্প্রতি জাহাঙ্গির খান কে নিয়ে ফলতার বেশ কয়েক জায়গায় তল্লাশি চালায়। গেঞ্জি, হাফপ্যান্ট পরা এলাকার একদা ত্রাস কে দেখে মানুষ খুব একটা কাছে ও ঘেঁষেন নি। দূর থেকে ত্রস্ত চোখে দেখেছেন তার হাল। সূত্রের খবর, পুলিশ হেফাজতে থাকা জাহাঙ্গির কে ছাড়ানোর ছক কষছিলেন তাঁর স্ত্রী ও অনুগামীরা।। এই মতলবে তাঁরা থানার কাছে জড়ো হন।।তবে সফল হন নি, মানুষের জটলা দেখেই সতর্ক হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। জনতা কে ছত্রভঙ্গ করতে কেব্দ্রীয় বাহিনী লাঠি চালায়। জাহাঙ্গিরের অনুগামীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনা র প্রেক্ষিতে ওখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*