পাহাড়ে খুদে পড়ুয়া দের সঙ্গে খুশিয়াল মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: পাহাড়ে গিয়ে খুদে স্কুল পড়ুয়া দের সঙ্গে খুশিয়াল মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। মঙ্গলবার একাধিক কর্মসূচি তে দিন ভর শৈল শহর কার্সিয়ং এ ব্যস্ত ছিলেন তিনি। এর ই মাঝে গেছিলেন এক স্কুলে। খুদে পড়ুয়া রা তখন “ভব সাগর তারণ.. ” গানে ব্যস্ত। তাদের সেই গান মুগ্ধ হয়ে শুনলেন সদাব্যস্ত মুখ্যমন্ত্রী।
এইদিন তিনি ওখানে সরকারের তিন দিন ব্যাপী জন কল্যাণ শিবির পরিদর্শন করেন৷
সংবিধানের আওতায় পাহাড়ের গোর্খা জনজাতির সমস্যা নিরসনের আশ্বাস দেন। জি টি এ তে কোন দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করা হবে না বলে পরিস্কার জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, সব কাজ স্বচ্ছতা র সঙ্গে করা হবে। পাহাড়ের সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন বলে দৃঢ় ভাবে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*