স্মার্ট মিটার নিয়ে প্রতিবাদ চিকিৎসক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার বিদ্যুৎ পর্ষদ এলাকার সরকারি কর্মীদের বাড়ি স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ সরকারি চিকিৎসক সংগঠন এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ( এ এইচ এস ডি)। এর প্রতিবাদে তাঁরা মুখ্য সচিব কে চিঠি দিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারের এই নির্দেশিকা একতরফা, নাগরিক অধিকারের পরিপন্থী। জন পরিসেবার আধুনিকীকরণের বিরোধিতা না করলেও কর্মীদের ব্যক্তিগত জীবনে এই বিষয় টি চাপিয়ে দেওয়া যায় না। স্মার্ট মিটার প্রকল্পে বিদ্যুৎ এর খরচ আরও বাড়বে বলেও চিকিৎসক সংগঠনের আশঙ্কা। এর ফলে সাধারণ মানুষের ওপর খরচের বোঝা চাপবে। এই মিটার ব্যবহার স্বেচ্ছামূলক করার দাবি জানিয়েছেন তাঁরা। এই সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহারের দাবি করেন।
এর আগে অ্যাবেকা, এস ইউ সি, পশ্চিম বঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন সহ একাধিক সংগঠন এর বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, ক্ষমতায় আসার আগে স্মার্ট মিটারের বিরোধিতা করেছিলেন শুভেন্দু অধিকারী, এখন তিনি ই মুখ্যমন্ত্রী হয়ে তা বসানো র জন্য জোর করায় ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*