রোজদিন ডেস্ক: ওমানে মার্কিন হানায় তিন ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু নিয়ে তাঁর নীরবতায় সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী রা। ফ্রান্সে জি সাত সম্মেলনে যোগ দিয়ে এই বিষয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, যে কোন সমস্যাই আলোচনা য় মেটানো যায় বলে তাঁরা বিশ্বাস করেন। পশ্চিম এশিয়ায় শান্তি প্রয়াস কে তাঁরা স্বাগত জানাচ্ছেন বলেন। হরমুজে নৌ বাণিজ্য ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক নৌ বাণিজ্য যাঁরা রক্ষা করেন, সেই নাবিক দের সুরক্ষা সবার দায়িত্ব। এই বিষয়ে দেশগুলির মধ্যে বিশ্বাস আস্থা রক্ষা একান্ত জরুরি বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
দীর্ঘ ১৬ মাস পর মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী র দেখা হোল। উভয়ে পারস্পরিক সৌজন্য বিনিময় করেন। যদিও উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় নি। ট্রাম্পের সঙ্গে আলোচনা য় তিনি ভারতীয় নাবিকদের হত্যা প্রসঙ্গ তুলতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment