উত্তরাখন্ডে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনকভাবে মৃত দিল্লির তরুণী

Spread the love

রোজদিন ডেস্ক : 
সদ্য বিয়ের পর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন দিল্লির তরুণী রাধা। তাঁর স্বামী সৌম্য পুণের এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। উত্তরাখন্ডের মুসৌরিতে গিয়ে এক হোম স্টে-তে ওঠেন তাঁরা। রবিবার গভীর রাত অবধি তাঁরা মদ্যপান করে ঘুমাতে যান বলে স্বামী-র দাবি। পরদিন সকালে তিনি স্ত্রীকে মেঝেতে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। তাঁর নাক থেকে রক্ত পড়ছিল। প্রস্রাবের মধ্যে পড়েছিলেন তিনি। বিছানাতেও রক্তের দাগ মিলেছে। এটি খুন না দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*