প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :

এবার গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন দাপুটে মন্ত্রী উদয়ন গুহ। আজ কলকাতার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে। তোলাবাজি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী নেতা থাকাকালীন উত্তর বঙ্গে তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।

বামফ্রন্টের প্রয়াত প্রাক্তন মন্ত্রী কমল গুহ-র পুত্র উদয়ন গুহর বিরুদ্ধে নানা দুষ্কর্ম্মের অভিযোগ আছে।

প্রথমে প্রয়াত পিতার দল ফরোয়ার্ড ব্লকে থাকলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রীও হন। হুমকি দিয়ে কথা বলা, দিনহাটা শিশুমঙ্গল সমিতির নামে কোটি কোটি টাকা তোলা র অভিযোগ ও আছে তাঁর বিরুদ্ধে।

কোচবিহারের জনপ্রিয় লোক শিল্পী মণীন্দ্রনাথ বর্মণ প্রাক্তন সরকারের বিপুল দুর্নীতি নিয়ে গান করলে তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়ার ও গুরুতর অভিযোগ আছে। এই নিয়ে পুলিশে অভিযোগ ও জানান শিল্পী। যদিও প্রাক্তন সরকারের আমলে তাঁর কোন কুকর্ম নিয়েই ব্যবস্থা নেওয়া হয়নি।

রাজ্যে পালাবদলের পর তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ।

দিনহাটার বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে উদয়ন গুহ র দুর্নীতি, হুমকি, নানা দুষ্কর্ম নিয়ে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। তাঁর উপযুক্ত শাস্তি চান তাঁরা।

উদয়ন গুহকে নিয়ে এই পর্যন্ত চার দাপুটে মন্ত্রীকে গ্রেফতার করা হোল। তাঁকে দিনহাটা নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*