পুরী থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুরীতে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হোল না। আজ কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করলো পুলিশ৷ তাঁর বিরুদ্ধে এলাকায় প্রচুর টাকা তোলাবাজির অভিযোগ আছে।
রাজ্যে পালাবদলের পর বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত ঘোষ। এর কয়েকদিন পর আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। এরপর আচমকা তিনি ওড়িশায় পরিবার নিয়ে উধাও হয়ে যান৷ তাঁর গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করলেও তাঁর হদিশ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় জাল পাতে। আজ তিনি পুরী থেকে ধরা পড়েন। তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছে বলে জানা যায়।
কলকাতায় ইএম বাইপাস সংলগ্ন এলাকায় দেদার তোলাবাজি, ফুটপাথে দোকান বসানোর নামে প্রচুর টাকা নিতেন সুশান্ত ঘোষ, এমন অভিযোগ এলাকায় কান পাতলেই শোনা যায়। আগের আমলে এই সব নিয়ে কোন ব্যবস্থাও হয়নি। এবার অভিযোগ দায়ের হতে তৎপর হয় পুলিশ। তাদের জালে ধরা পড়লেন এলাকার দাপুটে তৃণমূল নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*