দেরাদুনে মেধাবী নিট পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা! চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :

নিট পরীক্ষার মাত্র পাঁচ দিন আগে দেরাদুনে এক মেধাবী পরীক্ষার্থীর আত্মহত্যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রিয়া কুমারী থাপার (২৩) বাবা কার্গিল যোদ্ধা। স্কুলের দ্বাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৯৭% নম্বর পাওয়া মেধাবী ছাত্রী কেন আত্মঘাতী হলেন, কেউ ভাবতে পারছেন না।

সূত্রের খবর, মঙ্গলবার রিয়াকে দুপুরের খাবার খেতে ডাকতে যান তাঁর মা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডেকেও সাড়া না পেয়ে তিনি রিয়ার বাবাকে ডেকে আনেন। দুজনে মিলে দরজা ভেঙে ভিতরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। রিয়া তাঁর সুইসাইড নোটে প্রিয় মা বাবা কে ভালবাসার কথা লিখেছেন, জানিয়েছেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী না। তিনি স্বেচ্ছায় এই পথ নিয়েছেন।

পুলিশের অনুমান, পড়াশোনায় মনোমত সাফল্য না মেলায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর আগে নিট দিয়ে সফল হন নি। আবার তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত জেগে পড়তেন, ঘুম থেকে বেলায় উঠতেন। তাঁর মা দুপুরের খাবার খেতে তাঁকে ডাকতে যান।

আগামী ২১, জুন মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষা হবে।

তার মাত্র কয়েক দিন আগে মেধাবী ছাত্রীর এই মর্মান্তিক প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*