রোজদিন ডেস্ক: বুধবার রাজ্য সরকার শতাধিক ডব্লিউবিসিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করল। এদিন স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, মহকুমা পরিষদ, জেলা পরিষদ এবং নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত জেলাশাসক বা এডিএম-কে বিভিন্ন দপ্তরে যুগ্ম-সচিব পদে আনা হয়েছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং ওএসডি-দেরও নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে।
এছাড়াও বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, মহকুমাশাসক এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার পদেও ব্যাপক রদবদল করা হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজের গতি বাড়াতেই এই রদবদল বলে জানা গিয়েছে।

Be the first to comment