রোজদিন ডেস্ক :
রাজ্যের মানুষ তীব্র হতাশা থেকে প্রত্যাখ্যান করেছে প্রাক্তন সরকারকে। বর্তমান সরকার রাজ্যের সমৃদ্ধির জন্য কাজ করছে। বে আইনি অনুপ্রবেশ, জবরদখল বন্ধ হচ্ছে। তোলাবাজি থেকে মুক্ত হয়েছে। ভয় আউট, ভরসা ইন, বললেন রাজ্যপাল।
রাজ্যে আইনের শাসনই প্রধান লক্ষ্য। মহিলাদের নির্যাতনে জিরো টলারেন্স।
দেড় দশকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার এসেছে।
সীমান্ত নিরাপত্তায় নতুন সরকার ব্যবস্থা নিচ্ছে। বিএসএফ-কে জমি দিয়েছে।
কোন দুর্নীতি চলবে না। দুর্নীতি নিয়ে দুটি কমিটি হয়েছে। আগের সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে এই সরকার।
একাধিক উন্নয়ন প্রকল্প হচ্ছে। পুরুলিয়া, মালদা, বালুরঘাটে বিমান বন্দর উন্নত করা হবে। শিল্পে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগের সরকার মেট্রোর কাজে বাধা দিয়েছে। এই সরকার মেট্রোর বাধা দূর করেছে।
৪৪ মিনিটের বক্তব্যে রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের ছবি তুলে ধরেন রাজ্যপাল। বলেন, ডিজিটাল ইন্ডিয়ায় জোর দেওয়া হবে৷ আগামী বছর জনগণনা নিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ করবে তাঁর সরকার।
কৃষকদের জন্য সুবিধাজনক নীতি আনবে রাজ্য। রাজ্যে পি এম শ্রী প্রকল্প চালু হবে। শিক্ষা ক্ষেত্রে ছাত্র, শিক্ষক অনুপাতে জোর দেওয়া হবে। টেট নিয়মিত হবে।

Be the first to comment