প্রতিবেদন: এর আগে তিনবার তলব করলেও হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে বৃহস্পতিবার সকালে মেসি-কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে থানায় আসেন তিনি। সেখানে তদন্তকারীদের মুখোমুখি হন অরূপ। জিজ্ঞাসাবাদ শেষে প্রায় সওয়া তিন ঘণ্টা পর বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরিয়ে যান রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে সে সব নিয়ে সংবাদমাধ্যমে কোনও কথা বলেননি। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। তাঁকে ফের ২২ জুন থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
মেসি কাণ্ডে বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। ফলে তৈরি হচ্ছিল গ্রেপ্তারির আশঙ্কা। গত কয়েকদিন ধরে তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। এর মধ্যে গতকসল বুধবার মেসির টিমের তরফে বিধাননগর দক্ষিণ থানায় একটি মেইল আসে। মেইলে গোটা ঘটনার জন্য শতদ্রু দত্তকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলেই দাবি করা হয়েছে। তবে সেই মেইল নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment