আলিপুর আদালতের বাইরে ডিম নিয়ে অরূপ বিশ্বাসের জন্য অপেক্ষা!

Spread the love

রোজদিন ডেস্ক :

তিনি এসেছেন, এই খবর পাওয়া মাত্র আলিপুর আদালতে আজ আইনজীবী মহলে রীতিমত সাড়া পড়ে যায়। তিনি অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। গত বছর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি কান্ড নিয়ে বারবার তলবের পর তিনি বিধান নগর থানায় যান। সেখান থেকে আসেন আলিপুর আদালতে। এক সিনিয়র আইনজীবির ঘরে তিনি বসে থাকাকালীন বাইরে রীতিমত ভিড় জমে যায়। তাঁকে নিয়ে টিকা / টিপ্পনীর ঝড় বয়ে যায়। অনেকে বলেন, ফুটবল বিশ্বকাপে মেসি দুর্দান্ত খেলছেন। তাই মেসির স্পর্শ ধন্য অরূপ বিশ্বাসকে তাঁরা একটু দেখতে চান! এই মুহুর্তে (বিকেল প্রায় সাড়ে পাঁচটা), অরূপ বিশ্বাস যেখানে বসে আছেন, তার বাইরে আইনজীবীদের জটলা জমে উঠেছে। অনেকে ঘরের দরজা ধাক্কা দিচ্ছেন, তাঁকে বেরোতে বলছেন। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে উঠেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাঁর আইনজীবীর ঘর থেকে বেরোবেন!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*