রোজদিন ডেস্ক :
কয়েক দিনের জল্পনার অবসান করে শিলিগুড়ির মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব।
এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মেয়র পরিষদের সঙ্গে বৈঠকে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানালে অনেকে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন বলে জানা যায়৷ কিন্তু গৌতম দেব রাজী হন নি। বিধান সভা নির্বাচনে এই কেন্দ্রে পরাজয় কেও তিনি তাঁর ওপর স্থানীয় মানুষের আস্থার অভাব বলে মনে করেন।
সম্প্রতি মমতা ব্যানার্জি তাঁকে দার্জিলিং জেলা (সমতল) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আরও ভাল ভাবে পালনের জন্য তিনি মেয়রের দায়িত্ব ছাড়লেন বলে অনেকে মনে করেন।
তাঁর জায়গায় পরবর্তী কে মেয়র হবেন তা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

Be the first to comment