উত্তরে প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু শিশুর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন। হাসিমারায় চার বছরের শিশু জয়া ওঁরাও এর মৃত্যুতে গভীর সমবেদনা ব্যক্ত করে তিনি জানান, মৃত শিশুর পরিবারকে চার লক্ষ টাকা সহায়তা করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতুর মেরামতের কাজ শুরু হয়েছে। দুর্গত এলাকায় সাংসদ রাজু বিস্তা প্রমুখ গেছেন। পরিস্থিতি র ওপর নজর রাখা, তদারকির জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, সকাল থেকেই এই বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাই তৎপর ছিলেন।
মন্ত্রী, সাংসদ রা পথে নেমে দুর্গত পরিস্থিতি মোকাবিলা করছেন। সম্প্রতি বানানো সেতু কিভাবে এত ক্ষতিগ্রস্ত হল তিনি উদ্বেগ ব্যক্ত করেন। জানান, সব কিছুই খতিয়ে দেখা হবে৷
উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে সরকার আছে। শিলিগুড়ি, তরাই, ডুয়ার্স ইত্যাদি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসছে।

এখনও পর্যন্ত কোনও পর্যটক আটকে আছেন বলে খবর নেই। যদি কোনও পর্যটক আটকে থাকেন, তিনি বা তাঁদের উদ্ধারের জন্য রাজ্য সরকার সচ্ষ্টে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*