রোজদিন ডেস্ক :
রাজ্যে জন কল্যাণ শিবিরে বিপুল সাড়া মিলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষাকালের পর আবার এই শিবিরের আয়োজন করার ইচ্ছা আছে তাঁদের। এর মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ সরকারি পরিষেবার সু্যোগসুবিধা পাওয়ার জন্য সঠিক তথ্য পান, আবেদন করতে পারেন৷
গত চার দিনে রাজ্যে ৪০৯৪টি জনকল্যাণ শিবির হয়। প্রথম দিন এই শিবিরের ফর্ম বিলিতে কিছু সমস্যা হয়৷ আগের সরকারের আমলে ছাপানো কিছু ফর্মে জয় বাংলা লেখা থাকায় তা বিতরণ করা যায়নি। এই বিষয়ে তাঁর ক্ষোভ গোপন করেননি মুখ্যমন্ত্রী। তবে পরে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হয়। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার ইয়্যাদি প্রকল্পে লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে। তা সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment