পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বাজেটে বাড়ল ডিএ-র হার, DA-এর হার হল ৩৮%
  2. প্রশাসনের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একাধিক নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।
  3. বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ‘এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই।’ পূর্বতন বাম ও তৃণমূল সরকারকেও খোঁচা মারতে ছাড়েননি তিনি।
  4. পর্যটনকে ঢেলে সাজাতে ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ ও তার প্রসার ঘটানোরও উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নতুন করে হেরিটেজ কমিশন তৈরি করা হবে। তালিকায় আছে কালীঘাট, তারাপীঠের বিখ্যাত কালীমন্দির, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুর বাড়ি, কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী ও বিভিন্ন শক্তিপীঠ। আধ্যাত্মিক পর্যটনকে সাজাতে ‘বেঙ্গল শক্তিপীঠ সার্কিট’ তৈরি করা হবে। দার্জিলিং, সুন্দরবন, গঙ্গাসাগর, ঝাড়গ্রামে পর্যটনকে আরও চাঙ্গা করতে একাধিক বড় পরিকল্পনা রয়েছে সরকারের।
  5. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল। নিজেদের আসল তৃণমূল দাবি করে নতুন কর্মসমিতি তৈরি করা হয়েছে, তারপরেই অভিষেককে সাসপেন্ড করার ঘোষণা করা হয়েছে।
  6. সোমবার সাতসকালে গড়িয়াহাট বাজারে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার পরিদর্শন করতেই এ দিন গড়িয়াহাটে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। দোকানের সামনে আবর্জনার স্তূপ, হকারদের ফুটপাত দখল নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী।
  7. সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজির অরূপ বিশ্বাস। এর আগে তিনবার হাজিরা এড়িয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।
  8. তোলাবাজির অভিযোগ তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তের বিরুদ্ধে। সোমবার জুতোর মালা পরিয়ে তাঁকে এলাকায় ঘোরানোর অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে কান ধরে উঠ বোস করানো হয় বলেও অভিযোগ।
  9. চেতলার এক সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃ্ত্যু এক যুবকের। মৃতের নাম ঋত্বিক চক্রবর্তী (১৯)। সোমবার সকালের ঘটনা।
  10. কুলতলির ১ নম্বর মেরিগঞ্জ এলাকা থেকে উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা। সোমবার এলাকার বাসিন্দা মারুফ উদ্দিন শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে বোমাগুলি।
  11. সোমবার সকালে উলুবেড়িয়া ১ নং ব্লকের একটি সব্জি ক্ষেত থেকে উদ্ধার বিশালাকার একটি কেউটে সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশকর্মী দেবাশিষ সাঁতরা। তিনি সাপ বস্তাবন্দি করেন।
  12. বিহারের গোপালগঞ্জের মাধোপুর থানা এলাকার বেলসান্দ গ্রামে তাঁর বাড়ির সামনেই বিজেন্দ্রনাথ ত্রিপাঠীর উপর রবিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। একাধিকবার কোপানো হয় তাঁকে। তিনি গুরুতর জখম হয়েছেন।
  13. আনুষ্ঠানিক ভাবে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দল ছেড়ে শিবসেনা (একনাথ শিন্ডে) দলে যোগ দিলেন ছয় সাংসদ— সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, ভাউসাহেব ওয়াকচৌরে, নাগেশ পাতিল অষ্ঠিকর, ওমরাজে নিম্বালকর এবং সঞ্জয় পাতিল।
  14. উত্তর-পূর্ব লখনৌয়ের আলিগঞ্জ এলাকার  কোচিং সেন্টারের বিল্ডিংয়ে আগুন লাগতে কোচিং সেন্টারে আসা বহু ছাত্রছাত্রী সেখানে আটকে পড়েন। কেউ কেউ বিল্ডিংয়ের বাইরে তার ধরে ঝুলে নামতে এবং কয়েকজনকে নিচে ঝাঁপ দিতেও দেখা যায়। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেকে।
  15.  তীব্র চাপের মুখে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ার স্টারমার। লেবার পার্টির প্রধানের দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*