- মঙ্গলবার ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। দিনটি বলিদান দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে এদিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যরা।
- ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিশিষ্টরা।
- গড়িয়াহাটের পর আজ মঙ্গলবার কাঁকুড়গাছিতে সাফাই অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দোকানের সামনে নোংরা, আবর্জনা ফেললে পেনাল্টি দিতে হবে দোকানদারকেই, সাফ কথা পুরমন্ত্রীর।
- তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। তাঁর ভাড়া বাড়ি থেকে প্রচুর স্কুল পড়ুয়াদের পোশাক, শাড়ি, ধুতি, কম্বল উদ্ধার করে পুলিশ।
- তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া তিনটি অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করল বিধাননগর থানা।
- কবে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, কী নথি দিয়ে খোলা হয়েছিল, কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে, গত পাঁচ বছরে ওই তিন অ্যাকাউন্টের স্টেটমেন্ট তলব করল পুলিশ।
- তৃণমূলনেতা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নদিয়ার তৃণমূলনেত্রীর বাড়িতে রাতভর তল্লাশি, মিলল কিলো, কিলো সোনা, তোলাবাজির টাকাতেই কি সোনা, উঠছে প্রশ্ন।
- নির্বাচনের পর রাজ্য জুড়ে ডিম ছোড়ার সংস্কৃতি, রুখতে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।
- কারচুপি করে বদলে দেওয়া হয়েছে ভোটের ফল, অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও সাত পরাজিত তৃণমূল প্রার্থীর।
- লখনউয়ের অবৈধ কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার চার। আরও গ্রেফতারির সম্ভাবনা
- আরামবাগে উল্টে গেল বাস, তারকেশ্বরে জল ঢালার আগে মৃত্যু ২ পুণ্যার্থীর, আহত একাধিক

Be the first to comment