শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক নিয়োগ

Spread the love

রোজদিন ডেস্ক : 
শিলিগুড়ি পুরনিগমে ও প্রশাসক নিয়োগ করলো রাজ্য সরকার। গত সপ্তাহে মেয়র পদে গৌতম দেব ইস্তফা দেওয়ার পর দলের পক্ষে পুরবোর্ড বাঁচানোর প্রয়াস নেওয়া হয়। গতকাল চব্বিশ জন পুরপ্রতিনিধির স্বাক্ষর সম্বলিত চিঠিও দেওয়া হয়। যদিও তা মান্যতা পায়নি বলে সূত্রের খবর। সরকার আইএএস আর বিমলা-কে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় । নির্বাচন না হওয়া অবধি তিনিই ওখানকার প্রশাসনিক-সহ সব কাজকর্ম পরিচালনা করবেন।
উল্লেখ্য, এর আগে কলকাতা, বিধাননগর পুর নিগমের ক্ষেত্রেও প্রশাসক নিয়োগ করা হয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সচিব-সহ ওই অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা আছে আর বিমলার। দক্ষ তার সঙ্গে এই সব দায়িত্ব সামলেছেন তিনি।
শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর আর বিমলা জানান, এখানকার নাগরিক পরিসেবা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত রূপায়ণে তিনি অগ্রাধিকার দেবেন। সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। আমজনতা এখন তাকিয়ে আছেন সেদিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*