সুরাবর্দির নামে রাস্তা থাকবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার পার্ক সার্কাস এলাকায় সুরাবর্দি এভেনিউ এর নাম পাল্টানো নিয়ে যতই বিতর্ক হোক, তিনি যে নিজের অবস্থানে অনড় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধান সভায় তিনি বলেন, সুরাবর্দির নামে কলকতায় রাস্তা থাকবে না৷ তিনি যখন সেভেন পয়েণ্ট দিয়ে যাতায়াত করতেন, তখন সুরাবর্দি এভেনিউ লেখা দেখতেন। এই নাম কলকাতায় থাকবে না বলে দৃঢভাবে জানিয়ে দেন৷ পরিস্কার বলেন, দেশভক্ত ও রাষ্ট্র নেতাদের সম্মান দেওয়ার দরকার আছে। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মত কোন প্রকৃত দেশভক্ত রাষ্ট্র ভক্ত, তাঁকে নিশ্চয়ই সম্মান জানাবেন তাঁরা।

সুরাবর্দি এভেনিউ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের কথাও বলেন৷ তীব্র কন্ঠে বলেন, তাঁকে ব্রিটিশের হাতে তুলে দিয়ে নাইট উপাধি পেয়েছিলেন ওই উপাচার্য! ( হাসান সুরাবর্দি!) এই কলকাতায় মোগল পাঠানের নাম থাকবে না বলে জানিয়ে দেন। অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন আর ভগিনী নিবেদিতা ছাড়া আর কারও নাম রাখার ক্ষেত্রে পাঁচ বার ভাবতে হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান,নতুন নামকরণের রূপরেখা ও প্রস্তাব মূল্যায়নের জন্য স্বামী প্রদীপ্তানন্দজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*