স্বস্তি প্রাক্তন মন্ত্রী অরূপের

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতীতে মেসি-কাণ্ডে আপাতত স্বস্তি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁকে আগেই রক্ষাকবচ দিয়েছিল। সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলায় কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। রাজ্যও আদালতে জানিয়ে দিল, তদন্তে সহযোগিতা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শতদ্রুর আইনজীবী সওয়াল করেন, একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছে। কিন্তু অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেও সওয়াল করেন তিনি। ঘটনার পরে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে বলে এজলাসে জানান শতদ্রুর আইনজীবী। রাজ্যের বক্তব্য শোনার পরে মামলার শুনানি মুলতুবি রাখে আদালত। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ রয়েছে অরূপের। ফলে রক্ষাকবচ মামলায় আপাতত আগামী ২ জুলাই পর্যন্ত স্বস্তি পেলেন প্রাক্তন মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*